পাবনার আটঘরিয়া উপজেলায় জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারিবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক, সাংবাদিক রাজনৈতিক প্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনের এসময় সভায় উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণ, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা, কৃষিজমিতে জলাবদ্ধতার প্রভাব এবং দ্রুত পানি নিষ্কাশনের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। কৃষক ও স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার কারণে কৃষিকাজ, সড়ক যোগাযোগ ও স্বাভাবিক চলাচলে সৃষ্ট দুর্ভোগের কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম। বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ , পানি উন্নয়ন বোর্ডের পাবনার নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম নাজিম উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দীন ও চাটমোহর জোনের সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক,বিএনপির উপজেলা সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মওলানা হাফেজ আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নকিবুল্লাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন,
মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, চাঁদভা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার এবং দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।