পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে ও চাটমোহর স্পোর্টস একাডেমির সহযোগিতায় সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টায় প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুসা নাসের চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। এসময় উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তাইজুল,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,ক্রীড়া ব্যক্তিত্ব আঃ সালাম সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মুগদা সমাজ কল্যাণ ক্রীড়া সংসদের কোচ শিপন।