চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের হাজী মেহের উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২ ফেব্রুয়ারি) স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আঃ রহমান সরকারের সভাপতিত্বে,বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলীর সার্বিক তত্বাবধানে প্রতিােগিতার উদ্বোধন করেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আঃ সামাদ,ডাঃ আঃ সবুর,জয়নাল আবেদীনসহ শিক্ষকমন্ডলী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।