দেশের অন্যতম প্রধান চিকিৎসা সেবা প্রতিষ্ঠান দ্যা ইবনেসিনা ট্রাস্টের সাথে মানবিক,সামাজিক, পেশাজীবি সংগঠন চাটমোহর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ইবনেসিনা ডি-ল্যাব,লালবাগ ঢাকায় এই স্মারক স্বাক্ষরিত হয়।
ইবনেসিনার ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন এবং চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি সরদার আসিফ আরাফাত স্মারকে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ইবনেসিনা ট্রাস্টের জেনারেল ম্যানেজার একাউন্ট আহাম্মদুল্লাহ মোতাহার,এজিএম বিজনেস ডেভলপমেন্ট তরিকুল ইসলাম,এডমিন এন্ড ইউনিট ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,রিজিওনাল ইনচার্জ (কর্পোরেট) মোহাম্মদ মাসুদ জোনাল ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম,মোঃ সাইফুল ইসলাম,সিনিয়র অফিসার মোঃ জাকির হোসেন,চাটমোহর ফাউন্ডেশনের সানজানা আফরিন ঐশী,মোঃ সাখাওয়াত হোসেন,মোঃ সাব্বির রহমান,মোঃ বখতিয়ার উদ্দিন,মোঃ মুবাশ্বির রহমান খান,মোঃ নূরনবী,সুমন খান,মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।