পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার বিদ্যালয়ের নিজস্ব মাঠ বালুচরে অনুষ্ঠিত হয়। সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার সরকার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ খুরশিদ আলম মিলন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি চাটমোহরের শাখা প্রধান মোঃ জাহাঙ্গীর আলম,এক্সিম ব্যাংক চাটমোহর উপশাখার ব্যবস্থাপক আঃ রাজ্জাক,প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ নুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিত্য় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার চাটমোহর সার্কেল আবু বকর সিদ্দিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল ইসলাম,বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ছালাম। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,সাংবাদিক,অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।