
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল ১০টায় পৌর সদরের জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),ওয়াটার কিপার বাংলাদেশ ও চলনবিল রক্ষায় আমরার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরার আহবায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েল। চলনবিল রক্ষায় আমরার সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধুর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,চাটমোহর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড.মুক্তি মাহমুদ,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিহা,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,খলিলুর রহমান প্রমুখ।