ভোক্তাদের অধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহী মুক্তার অডিটোরিয়ামে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় কুমার বীর। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহীন আলম। আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শফিক আল কামাল, মহিলা বিষয়ক সম্পাদক কবি আজিজা পারভীন এবং সদস্য সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
কুইজ প্রতিযোগিতা ছিল আকর্ষণের কেন্দ্রবৃন্দ। আলোচনা শেষে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের হাতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানুন শীর্ষক একটি লিফলেট তুলে দেন এবং তা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন। প্রতিযোগিতায় প্রথম ৫ম শ্রেণির আদিবা নুজহাত আরশী,দ্বিতীয় ৭ম শ্রেণীর সাদীয়া আক্তার দোলা এবং তৃতীয় স্থান অর্জন করে ১০ম শ্রেণীর জান্নাতুল মাওয়া রাওয়া। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধক্ষ মাওলানা লুৎফর রহমান আল ফারুকী, ক্যাব সদস্য মহিমা বিশ্বাস মাহী, পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ারা রহমান আনু,মাদ্রাসার সকল শিক্ষক ও ২ শতাধিক শিক্ষার্থী।