উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবাষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে পাবনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিৎ নাগ,ভারপ্রাপ্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুল আউয়াল,সেটেলমেন্ট অফিসার আফরোজা আক্তার,পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম,এনএসআই’র পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঃ মতীন খান,বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট হাবিবুর রহমান স্বপন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান,প্রেসক্লাবের সহ-সভাপতি ছিফাত রহমান সনম,সহ-সভাপতি এস এম আলাউদ্দিন প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ হাফিজ,সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আঃ আলীম রিপন প্রমুখ। সঞ্চালনা করেন ইয়াদ আলী মৃধা পাভেল। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানোনো হয়। একই সাথে ১৯৬১ সাল থেকে অদ্যবধি যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ারসাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে দিনটি উদযাপন করা হয়। এছাড়া অনুষ্ঠানের ২য় দিন ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।