ফরিদপুর উপজেলায় একটি কারখানায়অভিযান চালিয়ে নকল দুধ তৈরির অভিযোগে স্বামী ও স্ত্রীর প্রত্যেককে ১ বছর করে জেল ও ২ লক্ষ টাকা জরিমান করা হয়। এসময় নকল দুধ তৈরির মেশিনসহ উপকরণ জব্দ করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১টার দিকে ফরিদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ সানাউল মোর্শেদ উপজেলার গোপালনগর গ্রামের নুর মোহাম্মদের ছেলে তারেক হোসেনের কারখানায় অভিযান চালিয়ে তারেক হোসেন ও তার স্ত্রী মুন্নি খাতুকে এ জেল ও জরিমানা করেন। এসময় নকল দুধ তৈরির উপকরণ পামওয়েল,সয়াবিন তেল,ভ্যালেন্ডার মেশিন জব্দ করেন। অভিযানকালে থানার এসআই নুরেআলম,ভ্যাটেরিনারী সার্জন ডাঃ আলহাজ হোসেন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানাউল মোর্শেদ জানান,তারেক হোসেন দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বাজারজাত করছে । এরআগে তাকে একাধিকবার এ অপরাধে৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।