দিনাজপুরের ফুলবাড়ীতে শতবর্ষী করবস্থান রক্ষার দাবিতে আজ বুধবার (২৮ মে) ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার নারী ও পুরুষ।
দিনাজপুর-ফুরবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরস্থ ঢাকা মোড় এলাকায় পূর্ব গৌরীপাড়া গ্রামের একমাত্র শতবর্ষী করবস্থান রক্ষার দাবিতে সকাল ১০ টা থেকে সকার ১১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
পূর্ব গৌরীপাড়া করবস্থান কমিটির সবাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও করবস্থান কমিটির উপদেষ্টা নাজমুল হক মাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, , কবরস্থান কমিটির সহ-সভাপতি হানিফ মÐল ও মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, আজহার আলী, মোমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণ,সরকারি খতিয়ানভুক্তকরণ এবং দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।