পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আধাকেজি গাঁজা,নগদ ১২ হাজার ৪শ'টাকাসহ রিফাত হোসেন(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত রবিবার (১৯ এপ্রিল) দুুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল আমিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড থেকে রেললাইন পাড়ার রেজাউলের ছেলে রিফাত হোসেনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে আধাকেজি গাঁজাও নগদ ১২হাজার ৪শ' নগদ টাকা পুলিশ উদ্ধার শেষে জব্দ করে। পুলিশ জানায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুস সালাম ব্যাপারীর বাড়ির সামনের গলিতে মাদক ব্যবসায়ী ও সেবীগণ মাদক ক্রয়-বিক্রয় করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু'জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রিফাতকে আটক করা হলেও অন্যজন পালিয়ে যায়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) সাকিউল আযম জানান,এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে