১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে জাতীয় নাগরিক পাটি(এনসিপি) পাবনা জেলা ও চাটমোহর উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।
এনসিপি পাবনা জেলা কমিটির আহবায়ক খন্দকার আকতার হোসেন লেবু ও চাটমোহর উপজেলার সদস্য সচিব খাইরুল ইসলামের নেতৃত্বে এনসিপি নেতৃবৃন্দ এই লংমার্চে অংশ নেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার নেতৃবৃন্দ্ও এই লংমার্চে অংশ নিয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চে অনুষ্ঠিত হচ্ছে।