ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান Logo জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে চাটমোহরে মানববন্ধন Logo চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড Logo লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান Logo ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান Logo চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক Logo আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিয়াউর রহমানের প্রার্থিতা ঘোষণা Logo ফিরেছে পাটের সুদিন,ভালো দামে খুশি কৃষক Logo চাটমোহরে নজরুল বর্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ Logo শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

ফলোআপ ঃ চাটমোহরে বড়াল নদের ব্রিজের অংশ মেরামত

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পঠিত
40

দৈনিক আমাদের বড়াল,আমাদের বড়াল অনলাইন,দৈনিক নতুন বিশ^বার্তা ও অনলাইন নিউজ পোর্টাল এফএনএস-এ ছবিসহ সংবাদ প্রকাশ হওয়ার পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সাথে বোঁথর গ্রামের সংযোগ স্থাপনে বড়াল নদের উপর নির্মিত ব্রিজটি ধসে যাওয়া ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে। ব্রিজটির উভয় পাশের সংযোগ সড়ক (ঢাল) ধসে পড়েছিল। এতে সৃষ্টি হয়েছিল গর্তের। ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছিল। বৃষ্টিতে সংযোগ সড়কটি ভেঙে নদের ভেতর বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ব্রিজ ও সড়কের অংশ বিপজ্জনক অবস্থায় থাকায় এলাকাবাসী জরুরী ভিত্তিতে ব্রিজটির উভয় পাশের সংযোগ (ঢাল) সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে ব্রিজের ধসে যাওয়া অংশের ছবি ও ক্যাপশান প্রকাশ হয়। এরপরই চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ ইজাজুল আলম সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করে মেরামতের উদ্যোগ নেন। গত ২৬ সেপ্টেম্বর ব্রিজের ধসে যাওয়া অংশ মেরামত করে।
উপজেলা প্রকৌশলী জানান,জানার পরই আমি দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করি ও ব্রিজের ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করা হয়।

ট্যাগস :

ফলোআপ ঃ চাটমোহরে বড়াল নদের ব্রিজের অংশ মেরামত

আপডেট সময় : ১০:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬