চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
- আপডেট সময় : ০৬:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১০০ বার পঠিত

পাবনার চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই শারদীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হিন্দু নারীদের মাঝে
২ শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
শারদীয় পুনর্মিলনী ও শাড়ি বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক (অব.) অশোক চক্রবর্তী,সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার পাল প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মাওলা,সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনসু,পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট সাইদুর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম,উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন,চাটমোহর উপজেলার ৫৪টি দুর্গা মন্দিরের সভাপতি-সম্পাদকসহ হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














