ব্রেকিং নিউজ :
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই
পাবনা প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আব্দুল জব্বার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
আব্দুল জব্বার পাবনা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দীর্ঘদিনের সহকর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পাবনা প্রেসক্লাব।
এক শোকবার্তায় প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শনিবার বাদ জোহর পাবনা সদর উপজেলার মজিদপুর গোরস্থান প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে মজিদপুর গোরস্থানে দাফন করা হয়।


















