ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও সহকারীর মৃত্যু

মিতু আক্তার,ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত
90

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প এলাকায় আবারো একের পর এক এক করে চারটি ছোট-বড় যানের দুর্ঘটনা ঘটেছে। এতে মুরগীবহণকারী দ্রুতগামী মিনি পিকআপের চালক নায়েব আলী (৪২) ও সহকারী মো. শামিউজ্জামানের (৪০) ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ নভেম্বর) ভোর রাত সাড়ে তিনটায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের রাঙামাটি বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত ক্যান্টিনের সামনে দুর্ঘটনা ঘটেছে। নিহত পিকআপের চালক নায়েব আলী ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়জুল্ল্যাহর ছেলে এবং সহকারী মো. শামিউজ্জামান একই উপজেলার বাঙ্গালিপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,রাত সাড়ে তিনটায় বিজিবি ক্যাম্পে এলাকার সীমান্ত ক্যান্টিনের কাছে একটি ট্রাক ধীরগতিতে ফুলবাড়ীর পথে যাচ্ছিল। তার পেছনে ছিল একটি কাভার্ডভ্যান। পেছন থেকে কাভার্ডভ্যানটিকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি সামনে থাকা ধীরগতির ট্রাকটিকে ধাক্কা দিয়ে বিকল হয়ে পড়ে। পরে ঘটনাস্থালে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে বিকল কাভার্ডভ্যানটিকে সড়কের পাশে সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে আরেকটি গমবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। গমবাহী ট্রাকটি সড়কের ওপর বিকল অবস্থায় থাকায় পেছন থেকে দ্রুতগামী একটি মুরগীবাহী মিনি পিকআপ সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপটি কেটে পিকআপের চালক ও সহকারীর মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ কেটে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে মরদেহ ও যানগুলো থানায় আনা হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও সহকারীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩