ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৭৭৫ বার পঠিত
169

পাবনার চাটমোহরে ছাদ থেকে পড়ে প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১ জানুয়ারি) বিকেলে চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায়। নিহত স্কুল ছাত্রী ওই এলাকার মাসুদ রানার মেয়ে ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তাছলিমা সুলতানা মেঘা (৭)।
জানা গেছে,পিঠা হাতে নিয়ে দৌঁড়ে পাঁচতলার ছাদে গিয়েছিল মেঘা। মহা আনন্দে ছাদের চারপাশ ঘোরাঘুরি করছিল সে। হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়ে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মার যায়া।
বাড়িতে স্বজনরা আসায় শীত উপলক্ষে পিঠার আয়োজন করা হয়েছিল। বিকেলে একটি পিঠা হাতে নিয়ে খেতে খেতে নিজেদের পাঁচতলা বাড়ির ছাদে যায় মেঘা। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় শিশুটি। মেঘার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

ট্যাগস :

চাটমোহরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪