ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ২

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৮০ বার পঠিত
84

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহনপুর উপজেলার রায়ঘাটী ইউনিয়নের বড়াইল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আবদুল্লাহ (১২) এবং একই গ্রামের ভ্যানচালক সিরাজ আলী (৫৫)। আহতরা হলেন বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস (৪০) ও তার মেয়ে নাফিসা (১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বড়াইল গ্রামের ভ্যানচালক সিরাজের ভ্যানে চড়ে বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস তার মেয়ে নাফিসা এবং ছেলে আবদুল্লা কেশরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছালে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু আবদুল্লাও মারা যায়।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হবে। মৃতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে।

ট্যাগস :

রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ২

আপডেট সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪