ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগের এক ব্যক্তি গ্রেফতার

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৭১৯ বার পঠিত
268

পাবনার চাটমোহরে গৃহবধূর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে। আটককৃত ব্যক্তি হলেন চরপাড়া গ্রামের মৃত আনসার সরকারের ছেলে আলী আজগর সরকার (৪৮)।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,ঘটনার দিন রাত ৮টার পর আলী আজগর চরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর (৩২) ঘরে ঢোকে। এসময় বাড়িতে কেউ ছিলনা। এক পর্যায়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষন করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজনসহ গ্রামবাসী এসে আলী আজগরতে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষনের অভিযোগে আলী আজগরকে গ্রেফতার করে। এ ব্যাপারে বুধবার (৩১ জানুয়ারি) চাটমোহর থানায় ধর্ষনের শিকার গৃহবধূ আরজিনা খাতুন একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা দৈনিক ইত্তেফাককে জানান,ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতা গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করাতে পাবনা পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আলী আজগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

চাটমোহরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগের এক ব্যক্তি গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪