ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২,স্বামী-স্ত্রী আহত

প্রভাষক রীতা গুপ্তা,ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৪৮ বার পঠিত
74

দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ট্রাকের সংগে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত এবং স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর বারাইহাট ব্র্যাক অফিস সম্মুখ সড়কে । ট্রাকসহ চালক মাসুম ইসলাম কালামকে (৩৬) আটক করেছেন থানা পুলিশ। নিহত অটোরিকশার যাত্রীরা হলেন,পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর শিয়ালকোট এলাকার আফজাল হোসেনের স্ত্রী জিন্নাত আরা (৫০) এবং ফুলবাড়ী পৌরশহরের সুজাপুর গ্রামের মৃত খাজের উদ্দিনের ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩৮)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে অটোরিকশা যাত্রী পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর শিয়ালকোট এলাকার আবুল কাশেম (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগমকে (৪০)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ দুর্ঘটনার পরপরই এলাকাবাসী সড়ক অবরোধ করলে সড়কের উভয়পার্শে¦ প্রায় তিন কিলোমিটার জুড়ে সড়কে ছোটবড় যানবাহন আটক পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘন্টাব্যাপী চেষ্টার পর সড়ক অবরোধ তুলে দিলে যান চালাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী জানান,বারাইহাটের ওপর দিয়ে অটোরিকশাটি ফুলবাড়ী যাওয়ার সময় পিছন থেকে দিনাজপুর থেকে ফুলবাড়ী গামী হানিফ এন্টারপ্রাইজের কোচ ধাক্কা দিলে অটোরিকশাটি সড়কের মাঝখানে গিয়ে পড়ার সাথেই ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী) ঢাকা-মেট্রো-ট-১৬-৩৪২৬) ট্রাকটির সংগে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নজরুল ইসলাম ও যাত্রী জিন্নাত আরার মৃত্যু ঘটে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সড়কের অবরোধ তুলে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। হতাহতের পরিবার অভিযোগ দিলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২,স্বামী-স্ত্রী আহত

আপডেট সময় : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪