ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৫৬ বার পঠিত
87

দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সাথে নাবিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও বাসের হেলপারসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও নাবিল পরিবহনের বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ ৩ জন ও পরে আরও একজনসহ মোট চারজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন,ট্রাকের সাথে নাবিল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষের ট্রাকচালক ও বাসের হেলপারসহ ঘটনার কিছুসময়ের মধ্যে ৫ জন ও পরে আরও একজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হন ২৪ জন।

ট্যাগস :

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট সময় : ১২:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪