ব্রেকিং নিউজ :
আগামীকাল সাংবাদিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী
বড়াল প্রতিবেদক:
- আপডেট সময় : ০৬:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৩০৭ বার পঠিত

চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,প্রবীন সাংবাদিক-ভাষা সৈনিক ও শিক্ষক মরহুম আব্দুল হামিদ সরকারের ২৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৫ জুলাই)।
মরহুম আব্দুল হামিদ সরকার দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলনের পিতা। মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গতঃ মরহুম আব্দুল হামিদ সরকার ১৯৯৯ সালের ১৫ জুলাই লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা মহল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।










