ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে জনপ্রিয় হচ্ছে পোকা দমনে আলোক ফাঁদ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৫০৫ বার পঠিত
160

পাবনার চাটমোহরে ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদ জনপ্রিয় হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষক আলোর ফাঁদ স্থাপন করে উপকারী ও অপকারী পোকা সনাক্ত করতে পারছেন। দমন করা হচ্ছে অপকারী পোকা। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা ব্লকে সমলয়ে আমন ধানের জমিতে উপকারী এবং অপকারী পোকার উপস্থিতি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহনে কৃষকদের পরামর্শ প্রদান করতে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। এসময় আলোক ফাঁদে আসা ক্ষতিকর ও উপকারী পোকা কৃষকের চিনিয়ে দিয়ে কি ব্যবস্থাপনা গ্রহন করতে হবে,সে বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
গত রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাদড়া ব্লকের মথুরাপুর গ্রামে সমলয়ে রোপা আমন ধান চাষের মাঠে এ আলোক ফাঁদ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মামুনুর রশীদ ও এসএপিপিও মনিরুল ইসলাম।
আলোক ফাঁদ কার্যক্রমে উপস্থিত কৃষক ইউসুফ আলী বলেন,ধানের জমিতে পোকার উপস্থিতি জানতে কয়েক বছর ধরে ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার সহযোগীতায় আলোক ফাঁদ করি। এতে করে আমরা ধানের জমিতে কোন পোকার আক্রমন আছে তা নিশ্চিত হয়ে কীটনাশক স্প্রে করি। যার ফলে আমাদের কীটনাশক বাবদ খরচ কম হচ্ছে।
আলোক ফাঁদ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান বলেন,ফসলের জমিতে উপস্থিত সকল পোকাই ক্ষতিকর নয়। আলোক ফাঁদে উপস্থিত পোকা দেখে কৃষকদের জানানো হয় মাঠে কি ধরনের পোকা রয়েছে এবং তার জন্য কি দমন ব্যবস্থাপনা গ্রহন করতে হবে। এতে করে এলোপাথারী কীটনাশক প্রয়োগে পরিবেশ দূষণরোধ এবং উৎপাদন খরচ কমানো সম্ভব। পোকার উপস্থিতি শনাক্তকরণের এ পদ্ধতি চাটমোহরের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

ট্যাগস :

চাটমোহরে জনপ্রিয় হচ্ছে পোকা দমনে আলোক ফাঁদ

আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩