ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

মুজিব:একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৪৭০ বার পঠিত
270

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় জানতে পারবে জাতি।’
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র উদ্বোধন করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব ঃ একটি জাতির রূপকার’ সিনেমাটি আগামীকাল শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া,প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া,তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান,চঞ্চল চৌধুরী,সিয়াম আহমেদ,জায়েদ খান,খায়রুল আলম সবুজ,ফেরদৌস আহমেদ,দীঘি,রাইসুল ইসলাম আসাদ,গাজী রাকায়েত,তৌকীর আহমেদ,মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।‘মুজিব ঃ একটি জাতির রূপকার’ সিনেমার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছিলেন, এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। এটি শুধু একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনা কখনও চিত্রায়িত হয়নি, কিন্তু এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।’
২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

ট্যাগস :

মুজিব:একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩