ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৭০ বার পঠিত
129

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার দিনগত রাত একটার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামের বাজারে একটি চায়ের দোকান থেকে বের হয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি ওই চায়ের দোকানের অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দূর্বৃত্তরা তার ওপর হামলা করে।
এ সময় দুর্বৃত্তরা বাবুল শেখকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপায় এবং গুলি করে মৃত্যু নিশ্চিত দেখে ফেলে রেখে পালিয়ে যায়।পরে স্থানীরা বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও নিহতর স্বজনরা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে এবং রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।

ট্যাগস :

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫