চটমোহর প্রিমিয়ার ক্রিকেট লিগে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ০৭:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ২৯৮ বার পঠিত

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লিগে (সিপিএল) শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। চাটমোহর সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাব আয়োজিত চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ ও মথুরাপুর আদর্শ ক্লাব। শুক্রবার (১৩ জুন) বিকেলে অনুষ্ঠিত ক্রিকেট লীগের ফাইনাল খেলায় শহীদ শামসুদ্দীন স্মৃতি সংঘ প্রথমে ব্যাট করে ১৯০ রান সংগ্রহ করে। জবাবে মথুরাপুর আদর্শ ক্লাব ৬৮ রান করে সবাই আউট হয়ে যান।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা ও গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ,আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। গত ২ জুন আটটি দলের অংশগ্রহণে চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লিগের (সিপিএল) আসর শুরু হয়।












