ফুলবাড়ীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৮৮ বার পঠিত

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই অত্যন্ত আনন্দ-উচ্ছ¡াসসহ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুক্রবার (২৭ জুন) দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
খোল-কর্তাল ও শঙ্খসহ বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে দুপুর ২টার দিকে বিভিন্ন বয়সী পাঁচ হাজারেরও বেশি সংখ্যক সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ, যুবক-যুবতি, তরুণ-তরুণি ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে খালি পায়ে হেঁটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় টানার কাজে অংশ নেন। পৌর শহর প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীর অপর ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ নিয়ে যাওয়া হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু এবং শেষ পর্যায়ে উল্লেখিত দুই মন্দির চত্বরে আলোচনা সভা, ধর্মীয় সঙ্গীত, শ্রী শ্রী ভগবত গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রায় অংশ নেওয়া ধর্মপ্রাণ ভক্তদের বর্ণিল পোশাক ছিল দৃষ্টিনন্দন।











