ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

মাত্র দু’জন সাংবাদিককে আমন্ত্রণ করে চাটমোহর পৌরসভার বাজেট ঘোষনা!

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩০০ বার পঠিত
229

কয়েক বছর পর চাটমোহর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হলো আনুষ্ঠানিকভাবে। অর্থ বছরের প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পর আজ বৃহস্পতিবার মাত্র দু’জন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে দুপুর ২টার দিকে পৌর ভবনে এই বাজেট পেশ করা হয়। যদিও বাজেট ঘোষনার সময় ছিল দুপুর ১২টা। একাধিক সূত্র জানায়,বাজেট অধিবেশনে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি দৈনিকের সম্পাদককে আমন্ত্রণ জানান পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল এই বাজেট ঘোষনা অনুষ্ঠান বর্জন করলেও অন্য দু’জন সাংবাদিক উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে কোন পৌর নাগরিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি। ইতোপূর্বে কোন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনাকালে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হতো। মাঝে কয়েক বছর পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ নিজেরাই বাজেট পেশ করে তা অনুমোদন করতেন। কোন ব্যক্তি তা জানতে পারতো না। এবার পৌরসভার পরিচালনা কমিটির সদস্য,কর্মকর্তা-কর্মচারী ও মাত্র দু’জন সাংবাদিকের উপস্থিতিতে বাজেট পেশ করা হয় বলে একাধিক সূত্র জানায়।
এ ব্যাপারে চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান রাফিউল বারী জানান,এটা অফিস প্রধানের সিদ্ধান্ত। উনি যেভাবে বলবেন,আমরা সেভাবেই কাজ করবো। সেভাবেই আমন্ত্রণও জানানো হয়।

ট্যাগস :

মাত্র দু’জন সাংবাদিককে আমন্ত্রণ করে চাটমোহর পৌরসভার বাজেট ঘোষনা!

আপডেট সময় : ১০:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫