ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আপডেট সময় : ০২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৯৬ বার পঠিত

ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২ এপ্রিল ) ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের সামনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান শোয়াইব।
প্রধান অতিথি বলেন, সরকারের পক্ষ থেকে ২০২৫/২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আপনারা এই বীজ এবং সার দিয়ে মাঠে ফসল উৎপাদন করবেন। কেউ যেন বিনামূল্যে পাওয়া সার এবং বীজ বিক্রি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ডু, উপ-সহকারী কর্মকর্তা জাহিদ হাসান হিরোক ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান। বিনামূল্য ৩৫০ জন কৃষককে রোপা-আউশ বীজ, ২৫০ জনকে তিল বীজ, ২৫০ জনকে মুগ বীজ ও ১০০ জনকে পাট বীজ প্রদান করা হয়।












