ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে অবৈধভাবে মাটি বিক্রি অভিযোগে ৩ জন আটক

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৯৫ বার পঠিত
143

পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি ও পুকুরের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকার ইটভাটার পাশে একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘইর গ্রামের আক্কেল আলীর ছেলে মোঃ আব্দুল গণি (৩৫),চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের আঃ রাজ্জাক মন্ডলের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও আবুল হোসেনের ছেলে মোঃ মাইদুল ইসলাম (২৬)। তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, এই চক্রটি দীর্ঘদিন থরেই মাটি কেটে বিক্রি করছিলো। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট,কৃষি জমির উবর্রতা হ্রাস পাচ্ছে।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান,উপজেলার কোথায় অবৈধভাবে মাটি কাটতে দেয়া হবে না। আমরা নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ কর্মকান্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য,ইতোপূর্বে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আরো ৫ ব্যক্তিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

চাটমোহরে অবৈধভাবে মাটি বিক্রি অভিযোগে ৩ জন আটক

আপডেট সময় : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬