চাটমোহরে জুয়েলারী দোকানে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি!
- আপডেট সময় : ০৬:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৯৮ বার পঠিত

পাবনার চাটমোহরে একটি জুয়লারী দোকানে দিনে দুপুরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর দিনের বেলায় ব্যস্ততম এলাকার তামিম জুয়েলার্স নামক দোকানের তালা ভেঙে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। চুরির বিষয়টি ব্যবসায়ী মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
তামিম জুয়েলার্সের মালিক তৌহিদুল ইসলঅম জানান,সোমবার (৪ মে) বেলা ৩টার দিকে চাটমোহর পৌর শহরের মির্জা মার্কেট এলাকার তার স্বর্ণের দোকানের তালা ভেঙে চোর সাড়ে চার ভরি স্বর্ণসহ রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। ওই সময় দোকান মালিক্রতৌহিদুল ইসলামসহ অন্যরা দুপুরের খাবার খেতে বাইরে ছিলেন।
তৌহিদুলে বাইরে থেকে দশ মিনিট পর দোকানে এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা,সিন্দুক ভাঙ্গা। চোরেরা দোকানে থাকা ১২ লক্ষাধিক টাকার সোনা এবং রুপা চুরি করে নিয়ে গেছে।
এলাকার একাধিক ব্যক্তি জানান,তামিম জুয়েলার্সের দক্ষিণ পাশে একটি খাবার হোটেলে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অসংখ্য অপরিচিত মানুষ আসা যাওয়া করে। এই চুরির ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে ৬ সদস্যের একটি দল এই চুরির সাথে জড়িত রয়েছে। আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











