আমি সততা আর নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করবো : চেয়ারম্যান পাবনা জেলা পরিষদ
- আপডেট সময় : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১৬৮ বার পঠিত

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান,বর্ষীয়ান রাজনীতিবিদ,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল ইসলাম বিশু বলেছেন,আমি যতদিন দায়িত্বে থাকবো,ততদিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। কোন প্রকার অনিয়ম ও দূর্নীতিকে প্রশ্রয় দেবো না।
গতকাল মঙ্গলবার সকালে চাটমোহর প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি চাটমোহর প্রেসক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে এলাকার ও দেশের কল্যাণে কাজ করার আহবান জাানিয়ে বলেন,চাটমোহরের সাংবাদিকদের সুনাম রয়েছে। চেয়ারম্যান চাটমোহর প্রেসক্লাবের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এরআগে জেলা পরিষদের চেয়ারম্যান প্রেসক্লাবের পৌঁছুলে ক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সম্পাদকসহ অন্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল। সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্ররিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু ছাড়াও বক্তব্য দেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন,দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রঞ্জু,আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য তুষার,ভোরের কাগজের বকুল রহমান,দৈনিক ইনকিলাবের জাহাঙ্গীর আলম,দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি এম এ জিন্নাহ,আমাদের সময়ের ইকতেখার আহমেদ টুুল,দৈনিক আমার সংবাদের হাবিবুর রহমান শিমুল বিশ^াস,সাইফুল ইসলাম,বিপ্লব আচার্য,শরীফ রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তিনি প্রেসক্লাবের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












