ব্রেকিং নিউজ :
আগামীকাল চাটমোহরে আসছেন সংরক্ষিত আসনের এমপি রুমা
বড়াল প্রতিবেদক:
- আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২৫৬ বার পঠিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য,ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য,চাটমোহরের কৃতি সন্তান এ্যাড.আরিফা সুলতানা রুমা আগামীকাল মঙ্গলবার চাটমোহরে আসছেন।সংসদ সদস্য রুমা এদিন বিকেলে চাটমোহরে আসবেন। তিনি পৌর শহরের অফ্রাতপাড়া কবরস্থানে তাঁর মরহুম মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেল ৫টায় স্থানীয় বালুচর খেলার মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠণ আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান করবেন। সংসদ সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা দৈনিক আমাদের বড়ালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দায়িত্ব পালনকালে চাটমোহবাসীর সহযোগিতা কামনা করেছেন।












