ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

চাটমোহরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪২ বার পঠিত
207

পাবনার চাটমোহরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে এই টুর্ণামেন্টর উদ্বোধন করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু। সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির নেতা ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমান। এসময় বিশেষ অতিথি হিসেবে চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম,পাবনা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন,চাটমোহর ক্রীড়া পরিষদের সাগরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাটমোহর ক্রীড়া পরিষদের আয়োজনে এই টুর্ণামেন্ট উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে নিমাইচড়া ইউনিয়ন ফুটবল দল ট্রাইবেকারে ৪-৩ গোলে হরিপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।

ট্যাগস :

চাটমোহরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আপডেট সময় : ০৬:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬