ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান Logo জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে চাটমোহরে মানববন্ধন Logo চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড Logo লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান Logo ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান Logo চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক Logo আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিয়াউর রহমানের প্রার্থিতা ঘোষণা Logo ফিরেছে পাটের সুদিন,ভালো দামে খুশি কৃষক Logo চাটমোহরে নজরুল বর্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ Logo শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

চাটমোহরে বড়াল নদের ব্রিজের সংযোগ সড়কে ধস

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পঠিত
80

পাবনার চাটমোহর উপজেলা সদরসহ বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সাথে বোঁথর গ্রামের সংযোগ স্থাপনে বড়াল নদের উপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির উভয় পাশের সংযোগ সড়ক (ঢাল) ধসে পড়েছে। এতে গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে। বৃষ্টিতে সংযোগ সড়কটি ভেঙে নদের ভেতর বিলীন হয়ে যেতে পারে। এতে চাটমোহর উপজেলা সদরের সাথে বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ব্রিজ ও সড়কের অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
চাটমোহর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির দপ্তর সম্পাদক,বোঁথর গ্রামের বাসিন্দা আলহাজ¦ মোঃ আমিনুল ইসলাম জানান,ব্রিজের দু’পাশেই ভেঙে গেছে। এটি সংস্কার করা খুবই দরকার। চলাচলের সমস্যা হচ্ছে। বোঁথর ও দোলং গ্রামের বাসিন্দারা জরুরী়ভিত্তিতে বিব্রজটির উভয় পাশের সংযোগ (ঢাল) সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ ইজাজুল আলম জানান,বিষয়টি আমার জানা নেই। আমি দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবো।

ট্যাগস :

চাটমোহরে বড়াল নদের ব্রিজের সংযোগ সড়কে ধস

আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬