ব্রেকিং নিউজ :
চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড
আমাদের বড়াল ডেস্ক :
- আপডেট সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ২৮ বার পঠিত

চাটমোহরে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের মজনুর রহমান (৩০) ও শফিকুল ইসলাম (২৫)। আদালত মজনুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও শফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং উভয়কে ১শ’ টাকা করে জরিমানা করেন। চাটমোহর থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় গাঁজাসহ এই দু’জনকে আটক করে।











