ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল ৭ অটোরিকশা যাত্রীর

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৩৩৬ বার পঠিত
133

চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় অটোরিকশায় থাকা ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, চারিয়া ইজতেমার মাঠ এলাকায় চট্টগ্রামমুখী বাসের সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ৭ জন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে তিন নারী,তিন শিশু ও একজন পুরুষ রয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন,ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি সঠিক লেনেই চলছিল। কিন্তু বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভুল লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়।

ট্যাগস :

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল ৭ অটোরিকশা যাত্রীর

আপডেট সময় : ০৩:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩