ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

অর্থনীতির নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১০৫ বার পঠিত
85

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ ড্যারন অ্যাকেমোগলু, সাইমন জনসন এবং জেমস রবিনসন। সোমবার সুইডেনের রয়েল সুইডিশ একাডেমি ২০২৪ সালের নোবেল বিজয়ী হিসেবে এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করেছে।
আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে চলতি বছর অর্থনীতি বিভাগে নোবেলবিজয়ী হিসেবে এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করে সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্সেস। প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রক্রিয়া এবং রাষ্ট্রের উন্নতিতে তার প্রভাব বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ওই তিন অর্থনীতিবিদকে এ বছর অর্থনীতির নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাডেমি।
১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।এ পুরস্কারের প্রকৃত নাম সেভারিগস রিক্সব্যাংক প্রাইজ। তবে আলফ্রেড নোবেলের স্মরণে পুরস্কারটি দেওয়া হয় বলে এটি ‘অর্থনীতির নোবেল’ নামে বিশ্বজুড়ে স্বীকৃত।
শুরু থেকেই সুইডিশ রয়েল একাডেমি এই পুরস্কার প্রদান করে আসছে। সেই হিসেবে এবার ৬৬তম নোবেল পুরস্কার পেলেন তারা। পুরস্কারের ১০ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ১১ লাখ ডলার ভাগ করে নেবেন এই তিনজন।

ট্যাগস :

অর্থনীতির নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

আপডেট সময় : ০৬:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪