ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আগস্টে সড়কে ঝরল ৪৭৬ প্রাণ!

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪২৭ বার পঠিত
373

সারাদেশে গত আগস্ট মাসে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ ছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৯৮৫ জন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে রেলপথে ১০টি দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুইজন। অন্যদিকে ১৩টি নৌ দুর্ঘটনায় ৫০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন দুইজন ও নিখোঁজ আছেন নয়জন।
সড়ক, রেল ও নৌ পথে মোট দুর্ঘটনা ঘটেছে ৪৯০টি। এতে প্রাণ হারিয়েছেন ৫৩৪ জন এবং ৯৮৯ জন আহত হয়েছেন।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম হয়েছে বরিশাল বিভাগে। ঢাকায় ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২১ জন নিহত ও ২৬১ জন আহত এবং বরিশালে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৯৩ জন আহত হয়েছেন।
এসব দুর্ঘটনার ৪১ দশমিক ৫৪ শতাংশ গাড়িচাপা, ৩৩ দশমিক ১৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২২ দশমিক ০৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, দুই দশমিক ৫৬ শতাংশ বিবিধ কারণে, শূন্য দশমিক ৪২ শতাংশ ট্রেন ও যানবাহন সংঘর্ষ এবং চাকায় ওড়না পেঁচিয়ে শূন্য দশমিক ২১ শতাংশ।
মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৮৩ শতাংশ হয়েছে জাতীয় মহাসড়কে, ২০ দশমিক ৭৭ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ৩৯ দশমিক ১৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

ট্যাগস :

আগস্টে সড়কে ঝরল ৪৭৬ প্রাণ!

আপডেট সময় : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪