ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আগামীকাল খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ২৫৬ বার পঠিত
84

গ্রীষ্মের তাপদাহ আর প্রচন্ড গরমের মধ্যেই আগামীকাল রবিবার খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় দাবদাহের কারণে গত ২০ এপ্রিল ২০২৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক মোতাবেক ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়েছে রবিবার (২৮ এপ্রিল) থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সকল কার্যক্রম সীমিত থাকবে। দাবদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।
এদিকে তীব্র তাপদাহের কারণে অভিভাবকরা তাঁদের শিশুদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। গরমের কারণে স্কুলে নিয়ে যাওয়া ও আসার বিষয়ে তারা ভানায় পড়েছেন।

ট্যাগস :

আগামীকাল খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪