ব্রেকিং নিউজ :
আটঘরিয়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৭১ বার পঠিত

পাবনার আটঘরিয়ায় ঢাকার সমাবেশ কে কেন্দ্র করে দুই জামাত নেতাকে গ্রেফতার করেছে আটঘরিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) আটঘরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটঘরিয়া থানা পুলিশ দুই জামায়াত নেতাকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো একদন্ত ইউনিয়ন জামাতের সহ-সভাপতি চান্দাই গ্রামের আবুল হোসাইনের ছেলে হোসাইন (৪০) এবং মাজপাড়া ইউনিয়ন জামাত নেতা মৃত শমসের আলীর ছেলে আবু তালেব খান। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।














