ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আন্তঃক্লাব শ্যুটিং-এ সিলভার পদক জিতেছেন চাটমোহরের মেয়ে পূন্য

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৩ বার পঠিত
85

বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের আয়োজনে ছয় দিনব্যাপী সুজুকি ২৭তম আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতা-২০২৪ এ বিকেএসপি শ্যুটিং ক্লাব থেকে অংশ নিয়ে .১৭৭ এয়ারপিস্তল ম্যাচে (মহিলা) দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার পদক পেয়েছেন চাটমোহরের মেয়ে হাসানাত ফেরদৌস পূন্য। পূন্য চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও দৈনিক কালবেলা চাটমোহর প্রতিনিধি ইকবাল কবীর রনজু এবং চাটমোহর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ প্রভাষক ফিরোজা পারভীনের ছোট মেয়ে। সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এর ছাত্রী। এ প্রতিযোগিতায় তার টোটাল স্কোর ২৫৮।
৬ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় .১৭৭ এয়ারপিস্তল ম্যাচে (মহিলা) স্বর্ণপদক পান কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের হুমাইরা তাসকিনা। তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পান আনসার ভিডিপি শ্যুটিং ক্লাবের আয়েশা তাবাসসুমইশা। দেশের মোট ১৪টি ক্লাব এই ম্যাচটিতে অংশ গ্রহণ করে।
সার্বিক ফলাফলে বিকেএসপি শ্যুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং রংপুর সেনা শ্যূটিং ক্লাব রানার-আপ হয়। রবিবার (১১ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি রেনকন মটর বাইকস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক রো মো. রউফ চৌধুরী। ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ৪৭টি রাইফেল ও শ্যূটিংক্লাবের ২৭৭ জন প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

ট্যাগস :

আন্তঃক্লাব শ্যুটিং-এ সিলভার পদক জিতেছেন চাটমোহরের মেয়ে পূন্য

আপডেট সময় : ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪