ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

আমি সারাজীবন গর্বের সাথে বলবো চাটমোহরে নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি ঃ ইউএনও মুসা নাসের চৌধুরী

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৪০ বার পঠিত
225

বিশেষ প্রতিনিধি
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেছেন,‘আমার চাটমোহরে কর্মকাল ১৬ মাস অতিবাহিত হলো। চাটমোহরের মাটির যে মায়া,চাটমোহরের মানুষের যে মায়া,এটা বলা বা ভাষায় প্রকাশ করা যায়না। আমি আমার সারা জীবন গর্বের সাথে বলবো,আমি চাটমোহরের নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘তোমরা কিন্তু চাটমোহরের প্রতিনিধিত্ব করবে। তোমাদের কথাবার্তা,চালচলনে সবকিছুর মাধ্যমে কিন্তু চাটমোহরকে মূল্যায়ন করবে। তোমাদের জীবনে অনেক দূর এগিয়ে যেতে হবে।
পাবনার চাটমোহর থেকে বিভিন্ন মেডিকেল কলেজ,বিশ^বিদ্যালয়সহ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলামের সঞ্চালানায় বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ,উপজেলা শিক্ষা অফিসার আঃ গণি,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত,ডাঃ ফরহাদ পারভেজ,লিখন.অধ্যক্ষ আঃ রহিম কালু,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,প্রধান শিক্ষক খুরশিদ আলম,শিক্ষার্থী রেদওয়ান করিম,আনিকা ইসলাম পুষ্প,ফাহিম আহমেদ ¯িœগ্ধ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক সাংবাদিক,সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :

আমি সারাজীবন গর্বের সাথে বলবো চাটমোহরে নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি ঃ ইউএনও মুসা নাসের চৌধুরী

আপডেট সময় : ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬