ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি :জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২৪১ বার পঠিত
91

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন,ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই এমন হামলার ঘটনা ঘটেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে গত মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তিনি। (সংবাদমাধ্যম আলজাজিরা)।
জাতিসংঘের মহাসচিব বলেন, গাজাবাসীদের ভূখন্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়ি-ঘর ভেঙে ফেলা হয়েছে। এই সমস্যার রাজনৈতিক সমস্যার যে আশা ছিল সেটি হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে নীতি স্পষ্ট হওয়া জরুরি। এর প্রথমেই থাকবে বেসামরিকদের শ্রদ্ধা ও সুরক্ষার মৌলিক নীতি।
গাজায় আরও জরুরি মানবিক ত্রাণ সহযোগিতা সরবরাহের ওপরও গুরুত্বারোপ করেছেন গুতেরেস। গাজায় জাতিসংঘের জ্বালানির মজুদ কয়েক দিনের মধ্যে ফুরিয়ে যাবে। এটি আরেকটি বিপর্যয় হবে।

ট্যাগস :

ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি :জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩