ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, কার্তুস ও ইয়াবাসহ আটক ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২১৩ বার পঠিত
345

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুস ও ৬৪ পিস ইয়াবাসহ আব্দুর রব (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
রোববার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আব্দুর রব মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুস ও ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আব্দুর রবকে আটক করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রবের বসতঘরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আব্দুর রবকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের মাধ্যমে আব্দুর রবকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, কার্তুস ও ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৫:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬