ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীর প্রাণ গেল শিক্ষার্থীর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৮৪ বার পঠিত
134

ঈশ্বরদী বিমানবন্দর সড়কে পিকআপ ভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৩ জন। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মনির হোসেন (১৮) ঈশ্বরদীর পিয়ারাখালী গ্রামের ফজল হোসেনের পুত্র। তিনি কলেজে লেখাপড়া করতেন।
আহতদের মধ্যে ১ জনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নয়টার দিকে ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক সড়কে মালবোঝাই একটি ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে পিকআপ ভ্যান উল্টে যায়। মুহূর্তেই বিপরীত দিক হতে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে আরোহী তিন যাত্রীর মধ্যে কলেজছাত্র ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলের অপর দুই আরোহী এবং পিকআপ ভ্যানের চালক আহত হন।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
ঈশ্বরদী থানার (তদন্ত) ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ঈশ্বরদীর প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট সময় : ০৪:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩