ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদী বাজারে উঠতে শুরু করেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১৪৮ বার পঠিত
198

সুমিষ্ট ও রসালো হওয়ায় সারাদেশে ঈশ্বরদীর লিচুর সুনাম রয়েছে। সেই সুনামকে কাজে লাগিয়ে কিছু লিচু চাষী বেশি লাভের আশায় অপরিপক্ব লিচু গাছ থেকে পেরে বিক্রি করছেন। অপরিপক্ব লিচুই বিক্রি হচ্ছে ঈশ্বরদী বাজার ও আশেপাশের হাট বাজারে। তবে শহরে ও গ্রামের বাজারে দামের পার্থক্য রয়েছে। ক্রেতারা ভালো-মন্দ বিবেচনা না করে নতুন ফল হিসাবে চড়া দামে কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। লিচুর রাজধানী বলে খ্যাত ঈশ্বরদীতে মধু মাসের( জ্যৈষ্ঠ ) রসালো ফল লিচু মধু মাসের আগেই বৈশাখ মাসেই অপরিপক্ব লিচু বাজারে বিক্রি হচ্ছে। তবে লিচু চাষিরা বলছেন টানা দাবদাহের কবলে পড়ে লিচু ঝরে যাচ্ছে। কিন্তু কৃষি বিভাগ এইটুকু ঝরে যাওয়াকে বলছেন স্বাভাবিক। বেশি লাভের আশায় পরিপক্ব হওয়ার আগে লিচু বিক্রি করে দিচ্ছেন কোনো কোনো বাগান মালিক। এই অপরিপক্ক লিচু স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা।
বাজারে প্রথম লিচু ওঠায় দাম অনেক চড়া। দেশি মোজাফফর জাতের ১০০ পিস (এক ঝোপা) লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকায়। পৌর শহরের বাজারে ক্যারেটে অপরিপক্ক লিচু সাজিয়ে উপরে লিচুর পাতা দিয়ে ঢেকে রেখে কিছু অংশ খোলা রেখে এক ঝোপা (১০০ টি) লিচু বিক্রি করছেন ৩৫০ টাকায়। আবার একই দিন গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার আরামবাড়িয়া বাজারে ২৮০ টাকায় ১০০ লিচু বিক্রি করতে দেখা গেছে। লিচু ক্রেতা সাকিবুল হাসান জানান, বাজারে নতুন ফল উঠেছে। যদিও এখনো সম্পূর্ণ ভাবে পাকেনি। বাড়ির ছোট ছেলে জিহানের জন্য নতুন বলেই বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছি। তবে চিকিৎসকরা অপরিপক্ব লিচু না খাওয়ার পরামর্শ দিয়েছেন।
কৃষি বিভাগ বলছেন, লিচুর গুণগতমান ঠিক রাখার জন্য আরও কমপক্ষে ১০ থেকে ১৫ দিন পর আটির অর্থাৎ মোজাফফর জাতের লিচু সংগ্রহ করতে হবে। এমনিতেই ঈশ্বরদীতে এবার ব্যাপক মুকুল ও গুটি আসে। লিচু চাষিরা গুটি ঝরে যাওয়ার কথা বললেও কৃষি বিভাগ তা মানতে নারাজ। তারা বলছেন এটুকু গুটি ঝরে যাওয়া স্বাভাবিক প্রক্রিয়া। লিচুর রাজধানী বলে খ্যাত ঈশ্বরদীতে এবারে লিচুর গাছে ব্যাপক পরিমাণ মুকুল আসে এবং গুটি রয়েছে। লিচু চাষিরা ব্যাপক পরিমাণে ফলন পেয়ে লাভবান হবেন এমন আশা কৃষি বিভাগের।
ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছেন, লিচুর গুণগত মান ধরে রাখার জন্য কমপক্ষে আরও ১০ দিন থেকে ১৫ দিন পর লিচু বাজারজাত করার পরামর্শ দেয়া হচ্ছে লিচু চাষীদের। অপরিপক্ব লিচু খেলে ভোক্তারা লিচুর পুষ্টিমান পাবে না। লিচুর স্বাদ থেকেও বঞ্চিত হবে। এমনকি লিচুর যে ওজন ও আকার হওয়ার কথা, তাও হবে না। কৃষি বিভাগের তথ্যমতে, ঈশ্বরদীতে এবারে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এ সব বাগানে, দেশী আঁটি লিচু (মোজাফ্ফর) বোম্বাই, চিলি বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু উৎপাদন হয়ে থাকে। এখানকার লিচু রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশালসহ দেশের প্রায় সকল জেলায় পাঠানো হয়।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন জানান, এখন পর্যন্ত লিচু গাছে পর্যাপ্ত গুটি রয়েছে। লিচুর গুণগত মান ধরে রাখার জন্য কমপক্ষে আরও ১০ থেকে ১৫ দিন পর লিচু বাজারজাত করার পরামর্শ দেয়া হচ্ছে লিচু চাষীদের। গতবারের চাইতে এবছর বাগান মালিকরা ভালো ফলন পাবেন এবং লাভবান হবেন।

ট্যাগস :

ঈশ্বরদী বাজারে উঠতে শুরু করেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু

আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬