এসএসসিতে চাটমোহরের সেরা কয়েকটি স্কুলের ফলাফল
- আপডেট সময় : ১১:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৩০৫ বার পঠিত

এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে গতকাল রোববার। চাটমোহর উপজেলার সকল
শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল কিংবা সম্মিলিত ফলাফল পাওয়া যায়নি। কয়েকটি স্কুলের ফলাফল পাওয়া গেছে।
এরমধ্যে উপজেলার হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ থেকে সর্বোচ্চ জিপিএ অর্জন করেছে পরীক্ষার্থীরা। এই
প্রতিষ্ঠান থেকে ১৯৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৬২ জন আর জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।
এছাড়া বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (বোঁথর) থেকে ১০৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১০১
জন,জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। সেন্ট রীটাস হাইস্কুল থেকে ২৩১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২১৮
জন,জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১১ জন পরীক্ষা দিয়ে পাশ
করেছে ১১০ জন,জিপিএ-৫ পেয়েছে ১৫ জন,বোয়াইলমারী উচ্চ বিদ্যালয় থেকে ১১৩ জন পরীক্ষা দিয়ে পাশ
করেছে ১০৫ জন,জিপিএ-৫ পেয়েছে ১৪ জন,চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল উচ্চ
বিদ্যালয় থেকে ১১১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১০০ জন,জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। হরিপুর বালিকা
উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৬১ জন,জিপিএ-৫ পেয়েছে ১০ জন,মহেলা উচ্চ
বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১০৪ জন,জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এছাড়া
পাশর্^ডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ৯৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৮৮ জন,জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
চড়ইকোল উচ্চ বিদ্যালয় থেকে ৬৩ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫৯ জন,জিপিএ-৫ পেয়েছে ৩ জন।












