ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

কোটা আন্দোলন : পাবনায় শিক্ষার্থীদের পদযাত্রা,স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১৮৫ বার পঠিত
78

কোটা পদ্ধতির সংস্কার করে সংসদে আইন পাসের জন্য জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পাবিপ্রবি শিক্ষার্থীরা পাবনার অনন্ত বাজার থেকে গণপদযাত্রা শুরু করেন। অপরদিকে, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা একই সময়ে নিজ ক্যাম্পাস থেকে গণপদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি পাবনা শহর প্রদক্ষিণ করে।
পাবিপ্রবি ও এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীরা পদযাত্রা শেষে দুপুর ১২টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। এসময় পাবনা পুলিশ সুপার আব্দুল আহাদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কোটা আন্দোলন : পাবনায় শিক্ষার্থীদের পদযাত্রা,স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪