চাটমোহরেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে
- আপডেট সময় : ১১:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১১৩ বার পঠিত

সম্প্রতি সারাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। পাবনার চাটমোহরের হামের উপসর্গ দেখা দিচ্ছে শিশুদের। জ¦র,কাশিসহ হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে শিশুরা। হাম প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন হবে আগামী ২০ এপ্রিল থেকে। ইতোমধ্যে চাটমোহরে বেশ কিছু শিশু হামে আক্রান্ত হয়েছে। হাসপাতালে আনা ৩জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির।
ডা.হুমায়ুন কবির জানান,চাটমোহরে হামের উপসর্গ পাওয়া যাচ্ছে শিশু বাচ্চার। এ পর্যন্ত ৩ জনের পজেটিভ এসেছে। প্রতিদিনই শিশুরা আসছে। হাম একটি ভাইরাল ইনফেকশনকিছুদিন সিমটম থাকবে,তারপর ঠিক হয়ে যাবে। মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারনা আছে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তিনি জানান,উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আনতে হবে। আগামী ২০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চাটমোহর উপজেলার ২৩৪টি ইপিআই সেন্টারে হামের ভ্যাকসিন দেওয়া হবে। হাসপাতালেও এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন নিতে হবে।











